এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরো:
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন কামনায় ১৭ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা সিলেট জেলা বিএনপির আয়োজনে এক দোয়াও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে।
দোয়াপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন,এম ইলিয়াস আলী দলের ক্রান্তিলগ্নে সিলেটকে নেতৃত্ব দিয়েছেন। ইলিয়াস আলী ছিলেন একজন ত্যাগী, সাহসী ও গণতন্ত্রকামী নেতা। ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক।
তিনি বলেন “দেশের জন্য কথা না বললে হয়তো তিনি গুম হতেন না—তিনি গণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়াই করেছেন,''।
এ্যানি বলেন, “ইলিয়াস আলীকে হয়তো আমরা ফিরে পাবো না, কিন্তু তার পরিবারসহ পুরো সিলেটবাসী এখনও প্রতীক্ষায় রয়েছে।” তিনি জানান, বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন এবং জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম উদ্বোধনের লক্ষ্যে তারেক রহমান শিগগিরই সিলেট সফর করবেন।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, গণমানুষের অধিকার আদায়ের প্রতীক ছিলেন এম ইলিয়াস আলী। ১৪ বছর পেরিয়ে গেলেও তার নিখোঁজ হওয়ার বিষয়টি আমাদের জন্য গভীর বেদনা ও উদ্বেগের।
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া ছিল ফ্যাসিস্ট আওয়ামী আমলের এক কলঙ্কজনক কালো অধ্যায়।”
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় ইলিয়াস আলী ও দেশবাসীর জন্য।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এড. আশিক উদ্দিন আশুক পিপি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহসভাপতি শহিদ আহমদ চেয়ারম্যান, মাহবুবুর রব চৌধুরী ফয়সাল, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, আনোয়ার হোসেন মানিক, কোহিনুর আহমদ, এড. সাঈদ আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক এড. আল আসলাম মুমিন প্রমুখ।
Editor: Lablu Miah
177, Mahtab Center, Room-8, Level-7, Bijoynagar
Puranapaltan, Dhaka-1000 
Email: lablumiah.yt@gmail.com
Phone: +8801739385988
Copyright © 2026 TopTen News. All rights reserved.