অভিযোগে উত্তপ্ত শ্যামনগর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক,
শ্যামনগর (সাতক্ষীরা)
সাতক্ষীরা-০৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনে শ্যামনগর উপজেলার সকল স্তরের জনতা বিক্ষোভে ফেটে পড়েছে। প্রতিবাদে শ্যামনগরের কলবাড়ী বাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই শুক্রবার সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে ও 'বুড়িগোয়ালিনীর সচেতন নাগরিক সমাজ'-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে স্থানীয় সাধারণ মানুষসহ বিভিন্ন বয়সের ও শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা অভিযুক্ত এমপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর নৈতিক পদস্খলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আয়োজনে সমাবেশে নাগরিদের মধ্য থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন আবু হোসেন, কুদ্দুস মালী, জামাল হোসেন, সিরাজুল ইসলাম, আবুজার হোসেন, ফজলুল করিম, জি এম রুস্তম আলী প্রমুখ।
Editor: Lablu Miah
Associate Editor: Md. Kajol
অস্থায়ী ঠিকানা:
সিলেট ফেঞ্চুগঞ্জ, মদিনা মার্কেট , দ্বিতীয় তলা
Email: lablumiah.yt@gmail.com, Phone: +8801739385988
Copyright © 2026 TopTen News. All rights reserved.