• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত আলীনগর ইউনিয়নের উন্নয়ন ও জনদাবি বাস্তবায়নে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে জুড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ হাসিনা গ্রেফতার মাদ্রাসার জন্য গরু কেনার নামে প্রতারণার অভিযোগ আলহামদুলিল্লাহ! নিখোঁজ দুই সন্তান নিরাপদে পরিবারের কাছে ফিরেছে মোরেলগঞ্জে সন্ত্রাসের নগ্নরূপ নারী-শিশুকে টার্গেট করে পরিকল্পিত হামলা জমি বিরোধের আড়ালে প্রভাবশালী চক্র? হত্যাচেষ্টা, শ্লীলতাহানি ও লুটপাটে কাঁপছে গ্রাম নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ -সিসিক প্রশাসক সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু

জুড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ হাসিনা গ্রেফতার

রিপোর্টারের নাম: / ৬০ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

।। পলাতক স্বামী

 

 

জুড়ী ( মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার স্বামী পালিয়ে যান।
জানা গেছে, গত বুধবার (১৫ জুলাই) জুড়ী উপজেলার উত্তর সাগরনাল গ্রামে পরিচালিত অভিযানে এই ঘটনা ঘটে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, মৌলভীবাজারের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে হাসিনা বেগম (৩৭) নামে এক নারীকে আটক করে।
অভিযানে তল্লাশিকালে একটি লেডিস পার্সের ভেতর থেকে নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া একটি প্লাস্টিকের কৌটার ভেতরে থাকা আরও দুটি পলিপ্যাকেট থেকে ২০০ ও ১০০ পিসসহ মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হাসিনা বেগম উত্তর সাগরনাল গ্রামের বাসিন্দা। তার স্বামী মোঃ এনামুল হক জিলিম (৩৮) অভিযানের সময় পালিয়ে যান। তিনি একই গ্রামের মৃত ঈমানী মিয়ার ছেলে।
এ ঘটনায় জুড়ী থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ছবিযুক্ত :…

বার্তা প্রেরক :
মোঃ সামছুল ইসলাম
জুড়ী- মৌলভীবাজার
০১৮৮৫৪১০৫০০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ