• ঢাকা, বাংলাদেশ শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
মোরেলগঞ্জে সন্ত্রাসের নগ্নরূপ নারী-শিশুকে টার্গেট করে পরিকল্পিত হামলা জমি বিরোধের আড়ালে প্রভাবশালী চক্র? হত্যাচেষ্টা, শ্লীলতাহানি ও লুটপাটে কাঁপছে গ্রাম নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ -সিসিক প্রশাসক সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু এম ইলিয়াস আলী দলের কান্তি লগ্নে সিলেট কে নেতৃত্ব দিয়েছেন – এ্যানি কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা: সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩ লাখাধিক টাকা আত্মসাৎ টুটুল সভাপতি, জাকারিয়া সম্পাদক শাহ স্পোর্টিং ক্লাব’র বার্ষিক সিলেটে শিশু একাডেমির সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান “সন্তানরা নৈতিক ও মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হলে ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক গণরায়ের মুখে রাজনীতি সংস্কার নিয়ন্ত্রণ নাকি সমঝোতার পথ

ফুলতলায় গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

খুলনা প্রতিনিধি: / ৬৮ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খুলনার ফুলতলা উপজেলায় ১১ দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল ২০২৬) বিকাল ৫টায় ফুলতলা বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল আলিম মোল্লার সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী।

বিক্ষোভ মিছিলটি ফুলতলা বাজার মসজিদ থেকে শুরু হয়ে ফুলতলা বাসস্ট্যান্ড হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জামিরা রোডস্থ আইডিয়াল পাবলিক স্কুল গেটে পথসভা অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক গোলাম মুস্তাফা আল মুজাহিদ, খানজাহান থানার আমীর ডা. হাসান মাহমুদ টিটো, ফুলতলা উপজেলা জামায়াতের নায়েব আমীর অধ্যাপক শেখ মুহাম্মদ ওবায়দুল্লাহ, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খান, খানজাহান থানা সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন, কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, শেখ মুহাম্মদ আলাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ আব্দুল আলিম, ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ, মাষ্টার মফিজুল ইসলাম, আলহাজ্ব মোল্লা শরিফুল ইসলাম, মিজানুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা দ্রুত গণরায় ও জুলাই সনদের বাস্তবায়নের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ