• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের মতবিনিময় মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা, ১০ মিনিটের মধ্যে পুলিশের সাড়া দেওয়ার ঘোষণা দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলীর ইন্তেকাল ও জানাজা সম্পন্ন ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তোফায়েল আহমেদের পিতা মরহুম নিয়ামত আলীর স্মরণে ‘স্মৃতি পরিষদ’ গঠন ঢাকা-সিলেট কালনী এক্সপ্রেসে যাত্রীদের চাপ, আসন না পেয়ে দাঁড়িয়ে দীর্ঘ পথ পাড়ি ডেন্টাল টেকনোলজিস্টের পরিচয়ে রোগী দেখার অভিযোগ, ডিগ্রির বৈধতা নিয়েও প্রশ্ন ফেনীতে চুরি মামলায় ২৪ ঘণ্টায় আসামির সাজা, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলীর ইন্তেকাল ও জানাজা সম্পন্ন

রিপোর্টারের নাম: / ৫২ জন দেখেছে
আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলীর ইন্তেকাল ও জানাজা সম্পন্

দেবীগঞ্জ প্রতিনিধি :

দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আইয়ুব আলী গতকাল দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বিকেল ৫টায় কালিয়াগঞ্জ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনলাইনে শোকবার্তা প্রদান করে মরহুমের রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আইয়ুব আলীর মৃত্যুতে দেবীগঞ্জ উপজেলা বিএনপি ও স্থানীয় ব্যবসায়ী এবং সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনীতিতে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে বলে নেতাকর্মীরা উল্লেখ করেন।

নামাজে জানাজা শেষে মরহুম আইয়ুব আলীকে পারিবারিক কবরস্থানে যথাযোগ্য মর্যাদায় দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ