• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের মতবিনিময় মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা, ১০ মিনিটের মধ্যে পুলিশের সাড়া দেওয়ার ঘোষণা দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলীর ইন্তেকাল ও জানাজা সম্পন্ন ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তোফায়েল আহমেদের পিতা মরহুম নিয়ামত আলীর স্মরণে ‘স্মৃতি পরিষদ’ গঠন ঢাকা-সিলেট কালনী এক্সপ্রেসে যাত্রীদের চাপ, আসন না পেয়ে দাঁড়িয়ে দীর্ঘ পথ পাড়ি ডেন্টাল টেকনোলজিস্টের পরিচয়ে রোগী দেখার অভিযোগ, ডিগ্রির বৈধতা নিয়েও প্রশ্ন ফেনীতে চুরি মামলায় ২৪ ঘণ্টায় আসামির সাজা, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

রিপোর্টারের নাম: / ৬১ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের চতুর্থ তলার কনফারেন্স রুমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি। একটি দক্ষ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে শতভাগ সাক্ষরতা অর্জনের কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, দেশের সব মানুষকে সাক্ষরতার আওতায় আনার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও প্রয়োজনীয় জীবনদক্ষতায় দক্ষ করে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজে শিক্ষা ও সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও উন্নত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ