• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের মতবিনিময় মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা, ১০ মিনিটের মধ্যে পুলিশের সাড়া দেওয়ার ঘোষণা দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলীর ইন্তেকাল ও জানাজা সম্পন্ন ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তোফায়েল আহমেদের পিতা মরহুম নিয়ামত আলীর স্মরণে ‘স্মৃতি পরিষদ’ গঠন ঢাকা-সিলেট কালনী এক্সপ্রেসে যাত্রীদের চাপ, আসন না পেয়ে দাঁড়িয়ে দীর্ঘ পথ পাড়ি ডেন্টাল টেকনোলজিস্টের পরিচয়ে রোগী দেখার অভিযোগ, ডিগ্রির বৈধতা নিয়েও প্রশ্ন ফেনীতে চুরি মামলায় ২৪ ঘণ্টায় আসামির সাজা, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা

রিপোর্টারের নাম: / ২৫ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তিপূর্ণ পূজা উদ্‌যাপনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

মোহাম্মদ আলী:

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে মতবিনিময় সভা করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও মুরাদনগর উপজেলা বিএনপি। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, রাজনৈতিক দল ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের। তবে অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাংলাদেশের ঐতিহ্য। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করারও একটি উপলক্ষ। উৎসবকে ঘিরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, ধর্মীয় পরিচয়ের ভিন্নতা থাকলেও সবার অধিকার সমান। শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, উসকানি কিংবা সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর চেষ্টা হলে তা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গোলাম মহিউদ্দিন মোল্লা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।

এ ছাড়া বক্তব্য দেন পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি দুলাল দেবনাথ, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, সদস্যসচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক আজিজ মোল্লা, যুবদলের সদস্যসচিব হাসান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা ও ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসানসহ অন্য নেতারা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও আব্দুর রহিম, কৃষক দলের আহ্বায়ক মো. নায়েব আলী, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন, যুবদল নেতা মাসুম মুন্সি, নবীপুর ইউনিয়ন (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, নবীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ