• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের মতবিনিময় মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা, ১০ মিনিটের মধ্যে পুলিশের সাড়া দেওয়ার ঘোষণা দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলীর ইন্তেকাল ও জানাজা সম্পন্ন ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তোফায়েল আহমেদের পিতা মরহুম নিয়ামত আলীর স্মরণে ‘স্মৃতি পরিষদ’ গঠন ঢাকা-সিলেট কালনী এক্সপ্রেসে যাত্রীদের চাপ, আসন না পেয়ে দাঁড়িয়ে দীর্ঘ পথ পাড়ি ডেন্টাল টেকনোলজিস্টের পরিচয়ে রোগী দেখার অভিযোগ, ডিগ্রির বৈধতা নিয়েও প্রশ্ন ফেনীতে চুরি মামলায় ২৪ ঘণ্টায় আসামির সাজা, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টারের নাম: / ৪৮ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্রদল নেতা আশিক পাটওয়ারীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে উপজেলা সদরের থানার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ছাত্রদল নেতা আশিক পাটওয়ারীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে ‘ধানের শীষের গোপন ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, সাবেক ছাত্রদল নেতা রাজু পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুর হোসেন রুবেল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মৃধা, শাওন পাঠান, উপজেলা ছাত্রদলের মইন উদ্দিন, সাইফুল ইসলাম সুমন, রাশেদ আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য আল আমিনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আশিক পাটওয়ারীসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একটি ঘটনাকে কেন্দ্র করে পাঁচজন আহত হন। এ ঘটনায় ছাত্রদল নেতা আশিক পাটওয়ারীকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয় বলে সংশ্লিষ্টরা জানান। একই ঘটনায় করা অপর একটি অভিযোগ থানা পুলিশ আমলে নেয়নি বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ