• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
জগন্নাথপুর ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অসদাচরণ ও অনিয়মের অভিযোগ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: হাজী জসিম উদ্দিন কেরানীগঞ্জে দিনে-দুপুরে বাড়িতে হামলা-লুটের অভিযোগ, নগদ-রিয়াল ও স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুট কুলাউড়ার লংলা চা-বাগানের চম্পা নাইডুর স্বপ্নজয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কুলাউড়ায় শতাধিক ক্লাব সংগঠন পেল ক্রীড়া সামগ্রী মেয়াদ থাকা অবস্থায় কমিটি বাতিল, চাঁদা আদায়ের অভিযোগ—গ্লোবাল ইনস্টিটিউটের চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ করবে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফেঞ্চুগঞ্জ থানার বিশেষ অভিযানে ১৬ বোতল দেশীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ: আটক ৫ কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান চট্টগ্রামে

রিপোর্টারের নাম: / ৩৬ জন দেখেছে
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

পারভেজ বাঙালী

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

মাদকের ভয়াবহ বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম পুলিশ লাইন সিভিক সেন্টারে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে ‘মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সম্মিলিত অঙ্গীকার’ শীর্ষক সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশ শেষে মাদকবিরোধী জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

সমাবেশে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম বলেন, মাদককে শুধু আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখলে এর স্থায়ী সমাধান সম্ভব নয়। মাদকের কারণে ব্যক্তি, পরিবার ও সমাজ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রধান আলোচক চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেন, মাদক নির্মূলে মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদক গ্রহণের প্রবণতা কমাতেও কার্যকর উদ্যোগ নিতে হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি বলেন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা তৈরি করা জরুরি। মাদকের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রশাসন ও পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, আইনজীবী, শিক্ষক, ধর্মীয় নেতা, পরিবহন মালিক-শ্রমিক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক অবস্থান গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে পরিবারে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের চাহিদা কমাতে হবে।

সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি থেকে মাদক ব্যবসা ও সরবরাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার আহ্বান জানানো হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসম্পৃক্ততা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। মাদকমুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ