• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
জগন্নাথপুর ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অসদাচরণ ও অনিয়মের অভিযোগ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: হাজী জসিম উদ্দিন কেরানীগঞ্জে দিনে-দুপুরে বাড়িতে হামলা-লুটের অভিযোগ, নগদ-রিয়াল ও স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুট কুলাউড়ার লংলা চা-বাগানের চম্পা নাইডুর স্বপ্নজয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কুলাউড়ায় শতাধিক ক্লাব সংগঠন পেল ক্রীড়া সামগ্রী মেয়াদ থাকা অবস্থায় কমিটি বাতিল, চাঁদা আদায়ের অভিযোগ—গ্লোবাল ইনস্টিটিউটের চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ করবে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফেঞ্চুগঞ্জ থানার বিশেষ অভিযানে ১৬ বোতল দেশীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ: আটক ৫ কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী

ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর

রিপোর্টারের নাম: / ৫০ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে থানার একটি চৌকস টিম নিয়মিতভাবে কাজ করছে।
ওসি মোহাম্মদ লুৎফুর রহমান মাদকের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার কোথাও মাদক বিক্রি, সরবরাহ বা মাদকসংক্রান্ত অপরাধের তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য ফেঞ্চুগঞ্জের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের প্রত্যাশা, অভিযান আরও জোরদার হলে ফেঞ্চুগঞ্জে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আসবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।
ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ