• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত আলীনগর ইউনিয়নের উন্নয়ন ও জনদাবি বাস্তবায়নে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে জুড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ হাসিনা গ্রেফতার মাদ্রাসার জন্য গরু কেনার নামে প্রতারণার অভিযোগ আলহামদুলিল্লাহ! নিখোঁজ দুই সন্তান নিরাপদে পরিবারের কাছে ফিরেছে মোরেলগঞ্জে সন্ত্রাসের নগ্নরূপ নারী-শিশুকে টার্গেট করে পরিকল্পিত হামলা জমি বিরোধের আড়ালে প্রভাবশালী চক্র? হত্যাচেষ্টা, শ্লীলতাহানি ও লুটপাটে কাঁপছে গ্রাম নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ -সিসিক প্রশাসক সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু

আলহামদুলিল্লাহ! নিখোঁজ দুই সন্তান নিরাপদে পরিবারের কাছে ফিরেছে

রিপোর্টারের নাম: / ৪৩ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি।

গত ৪ জুলাই ২০২৬ (শুক্রবার) আমার দুই সন্তান মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। দীর্ঘ উদ্বেগ, উৎকণ্ঠা ও সবার দোয়ার পর ৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) রাত ১২টা ২৫ মিনিটে আলহামদুলিল্লাহ তারা নিরাপদে আমাদের কাছে ফিরে আসে। বর্তমানে তারা নিজ বাড়িতে পরিবারের সঙ্গে সুস্থ ও নিরাপদ রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, আমার দুই সন্তান জাফলং এলাকায় চলে গিয়েছিল। পরে তারা একজন ব্যক্তির সংস্পর্শে পড়ে এবং সেখান থেকে সহজে ফিরে আসতে পারেনি। পরবর্তীতে মহান আল্লাহর অশেষ রহমতে তারা নিরাপদে বাড়ি ফিরে এসেছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
এই কঠিন সময়ে যারা আমাদের পাশে ছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট শেয়ার করেছেন, দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন—আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ লুৎফুর রহমান এবং তদন্তে অক্লান্ত পরিশ্রমকারী এসআই (নিঃ) শরিফুল ইসলাম-কে। তাদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এছাড়াও এই ঘটনায় সহযোগিতাকারী আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন এবং সকল সন্তানকে নিরাপদে রাখুন। আমীন।
— সাংবাদিক ও তাদের পিতা
লাভলু মিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ