• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত আলীনগর ইউনিয়নের উন্নয়ন ও জনদাবি বাস্তবায়নে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে জুড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ হাসিনা গ্রেফতার মাদ্রাসার জন্য গরু কেনার নামে প্রতারণার অভিযোগ আলহামদুলিল্লাহ! নিখোঁজ দুই সন্তান নিরাপদে পরিবারের কাছে ফিরেছে মোরেলগঞ্জে সন্ত্রাসের নগ্নরূপ নারী-শিশুকে টার্গেট করে পরিকল্পিত হামলা জমি বিরোধের আড়ালে প্রভাবশালী চক্র? হত্যাচেষ্টা, শ্লীলতাহানি ও লুটপাটে কাঁপছে গ্রাম নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ -সিসিক প্রশাসক সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু

ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত

রিপোর্টারের নাম: / ৫৫ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুণ্ডু প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সরদারপাড়ার বাসিন্দা মো. মুনির আলীর ছেলে রিপন হোসেন (৩৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে পৃথক অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
স্থানীয় সূত্রের দাবি, রিপন হোসেন রঘুনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের রানিং সাধারণ সম্পাদক। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগ এবং তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আটক রিপন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ ও ডিবি পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ