• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত আলীনগর ইউনিয়নের উন্নয়ন ও জনদাবি বাস্তবায়নে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে জুড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ হাসিনা গ্রেফতার মাদ্রাসার জন্য গরু কেনার নামে প্রতারণার অভিযোগ আলহামদুলিল্লাহ! নিখোঁজ দুই সন্তান নিরাপদে পরিবারের কাছে ফিরেছে মোরেলগঞ্জে সন্ত্রাসের নগ্নরূপ নারী-শিশুকে টার্গেট করে পরিকল্পিত হামলা জমি বিরোধের আড়ালে প্রভাবশালী চক্র? হত্যাচেষ্টা, শ্লীলতাহানি ও লুটপাটে কাঁপছে গ্রাম নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ -সিসিক প্রশাসক সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু

শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম: / ৯৯ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া,সিলেট ব্যুরো:
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করতে আমূল সংস্কার, নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা এবং আধুনিক ও বাস্তবমুখী শিক্ষা কাঠামো গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে জনবল সংকট নিরসনে সরকার কাজ করছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিপুল সংখ্যক শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রশাসনে বিদ্যমান ঘাটতি ও অদক্ষতা দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আজ (বুধবার) সিলেট নগরীর জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, পরীক্ষায় নকলের ধরন পরিবর্তিত হয়ে ডিজিটাল রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় আইন আধুনিকায়ন করা হচ্ছে এবং নকলের সংজ্ঞা বিস্তৃত করে সকল ধরনের অনিয়মকে এর আওতায় আনা হচ্ছে। পরীক্ষার মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে নমুনাভিত্তিক পর্যবেক্ষণ এবং পরীক্ষকদের কাজের মান যাচাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে ক্লাসরুম পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম মনিটরিং আরও জোরদার করা হবে।
তিনি বলেন, মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমসহ সকল ধারার শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি কারিগরি ও বাস্তবমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, কারিকুলাম আধুনিকায়ন এবং দক্ষ মানবসম্পদ গঠনে সরকার অগ্রাধিকার দেবে।
এসময় তিনি শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও মানসম্মত করতে শিক্ষক, প্রশাসন, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, নৈতিকতা ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থাই আগামীর বাংলাদেশের ভিত্তি হবে।
মতবিনিময় সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও কয়ছর আহমদ, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো.নূরুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ