• ঢাকা, বাংলাদেশ শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
মোরেলগঞ্জে সন্ত্রাসের নগ্নরূপ নারী-শিশুকে টার্গেট করে পরিকল্পিত হামলা জমি বিরোধের আড়ালে প্রভাবশালী চক্র? হত্যাচেষ্টা, শ্লীলতাহানি ও লুটপাটে কাঁপছে গ্রাম নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ -সিসিক প্রশাসক সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু এম ইলিয়াস আলী দলের কান্তি লগ্নে সিলেট কে নেতৃত্ব দিয়েছেন – এ্যানি কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা: সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩ লাখাধিক টাকা আত্মসাৎ টুটুল সভাপতি, জাকারিয়া সম্পাদক শাহ স্পোর্টিং ক্লাব’র বার্ষিক সিলেটে শিশু একাডেমির সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান “সন্তানরা নৈতিক ও মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হলে ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক গণরায়ের মুখে রাজনীতি সংস্কার নিয়ন্ত্রণ নাকি সমঝোতার পথ

সিলেটে নগর পরিচ্ছন্নতায় সচেতনতামূলক লিফলেট বিতরণ সিসিকের

রিপোর্টারের নাম: / ৩৪ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সিলেটে নগর পরিচ্ছন্নতায় সচেতনতামূলক লিফলেট বিতরণ সিসিকে
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরো:
পবিত্র নগরী সিলেটকে পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এ লক্ষ্যে নগরজুড়ে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়েছে।
নগর পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব হলেও অনেকের অবহেলার কারণে নগরীর বিভিন্ন স্থান অপরিচ্ছন্ন হয়ে পড়ছে। এ অবস্থায় সিলেট মহানগরীকে পরিষ্কার রাখতে দায়িত্ব গ্রহণের পর থেকেই মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন সিসিকের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি ‘গ্রীন অ্যান্ড ক্লিন সিটি’ বাস্তবায়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।
বুধবার (১৫ এপ্রিল) নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী ও নাগরিকদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন তিনি। এ সময় ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলা এবং অন্যদেরও এ বিষয়ে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
প্রশাসক বলেন, “সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরকে পরিষ্কার রাখার চেষ্টা করছেন। কিন্তু অনেকেই নির্ধারিত স্থানে ময়লা না ফেলে যেখানে-সেখানে ফেলায় অল্প সময়েই সড়ক ও ড্রেন আবার নোংরা হয়ে যায়। এতে পরিবেশ দূষণের পাশাপাশি নগরবাসীর ভোগান্তি বাড়ছে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও আধুনিক নগর গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। নাগরিকদের সচেতন করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি, লিফলেট বিতরণ তারই একটি অংশ।”
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা রাস্তা বা ড্রেনে না ফেলে নির্ধারিত ডাস্টবিন বা পাত্রে রাখবেন এবং সিটি কর্পোরেশনের নির্ধারিত ভ্যানে তুলে দেবেন।”
অভিযানকালে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ