• ঢাকা, বাংলাদেশ শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
মোরেলগঞ্জে সন্ত্রাসের নগ্নরূপ নারী-শিশুকে টার্গেট করে পরিকল্পিত হামলা জমি বিরোধের আড়ালে প্রভাবশালী চক্র? হত্যাচেষ্টা, শ্লীলতাহানি ও লুটপাটে কাঁপছে গ্রাম নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ -সিসিক প্রশাসক সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু এম ইলিয়াস আলী দলের কান্তি লগ্নে সিলেট কে নেতৃত্ব দিয়েছেন – এ্যানি কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা: সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩ লাখাধিক টাকা আত্মসাৎ টুটুল সভাপতি, জাকারিয়া সম্পাদক শাহ স্পোর্টিং ক্লাব’র বার্ষিক সিলেটে শিশু একাডেমির সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান “সন্তানরা নৈতিক ও মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হলে ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক গণরায়ের মুখে রাজনীতি সংস্কার নিয়ন্ত্রণ নাকি সমঝোতার পথ

ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক

রিপোর্টারের নাম: / ৩৩ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরো:

সিলেটের কানাইঘাট সীমান্তে চোরাই পথে ভারতীয় সিএনজি বাংলাদেশে নিয়ে এসে বিক্রির উদ্দেশ্যে যন্ত্রাংশ পরিবর্তনের সময় স্থানীয় এক ওয়ার্কশপ থেকে আলীম উদ্দিন (৩৭) নামে এক যুবককে ভারতীয় সিএনজি সহ আটক করেছে কানাইঘাট থানা পুলিশ।

পুলিশের মিডিয়া সেল ও স্থানীয় সূত্রে জানাযায়, ভারত থেকে বাংলাদেশ এনে চোরাই সিএনজি বিক্রির উদ্দেশ্যে যন্ত্রাংশ পরিবর্তন হচ্ছে একটি ওয়ার্কশপে এমন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম পুলিশের একটি চৌকস দল মোতায়েন করেন ১৫ এপ্রিল গভীর রাতে।
ওই রাতে কানাইঘাট থানা পুলিশের এসআই সাইদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল কানাইঘাট পৌরসভার নন্দীরাই সাকিনস্হ বাইপাস মোড় সংলগ্ন অমি এন্ড অনি অটো ইন্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাই সিএনজি,পরিবর্তনের উদ্দেশ্যে সিএনজি থেকে খোলে ফেলা যন্ত্রাংশ সহ আলীম উদ্দিন নামের ভারতীয় সিএনজি চোরাই পথে এনে বাংলাদেশে বিক্রি করা দলের এক সক্রিয় সদস্যকে আটক করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অন্যরা।
আটক আলীম কানাইঘাট উপজেলার কালিনগর গ্রামের মৃত মনফর আলীর ছেলে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, চোরাই পথে ভারত থেকে সিএনজি এনে যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করে এমন একটি দলের সন্ধান পেয়েছে পুলিশ।
চক্রের একজনকে গ্রেফতার করলেও অন্যদের গ্রেফতারে অভিযান চলছে । এ ঘটনা নিয়মিত মামলার অজু করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ