• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
জগন্নাথপুর ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অসদাচরণ ও অনিয়মের অভিযোগ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: হাজী জসিম উদ্দিন কেরানীগঞ্জে দিনে-দুপুরে বাড়িতে হামলা-লুটের অভিযোগ, নগদ-রিয়াল ও স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুট কুলাউড়ার লংলা চা-বাগানের চম্পা নাইডুর স্বপ্নজয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কুলাউড়ায় শতাধিক ক্লাব সংগঠন পেল ক্রীড়া সামগ্রী মেয়াদ থাকা অবস্থায় কমিটি বাতিল, চাঁদা আদায়ের অভিযোগ—গ্লোবাল ইনস্টিটিউটের চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ করবে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফেঞ্চুগঞ্জ থানার বিশেষ অভিযানে ১৬ বোতল দেশীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ: আটক ৫ কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: হাজী জসিম উদ্দিন

রিপোর্টারের নাম: / ৩৩ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি মো. মোশারফ হোসেন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।

তিনি বলেন, “সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না; দলটি সুশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাস করে। এ দেশে যতবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বিএনপির নেতৃত্বেই তা প্রতিষ্ঠিত হয়েছে।”

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাবেদ কাউছার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি ও সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নারী নেত্রীরাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ