• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
জগন্নাথপুর ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অসদাচরণ ও অনিয়মের অভিযোগ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: হাজী জসিম উদ্দিন কেরানীগঞ্জে দিনে-দুপুরে বাড়িতে হামলা-লুটের অভিযোগ, নগদ-রিয়াল ও স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুট কুলাউড়ার লংলা চা-বাগানের চম্পা নাইডুর স্বপ্নজয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কুলাউড়ায় শতাধিক ক্লাব সংগঠন পেল ক্রীড়া সামগ্রী মেয়াদ থাকা অবস্থায় কমিটি বাতিল, চাঁদা আদায়ের অভিযোগ—গ্লোবাল ইনস্টিটিউটের চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ করবে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফেঞ্চুগঞ্জ থানার বিশেষ অভিযানে ১৬ বোতল দেশীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ: আটক ৫ কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী

কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ: আটক ৫

রিপোর্টারের নাম: / ৪৪ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ: আটক ৫

শেখ রানাঃ মৌলভীবাজার কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা এনসিপির যুগ্ম সিনিয়র আহ্বায়ক এহসান জাকারিয়াসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮ টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন উভয় পক্ষের প্রায় ১০ জন। আহতরা কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।

এ ঘটনার কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা (নং- ২৮) দায়ের করছেন আহত এনসিপি নেতা তামিম আহমদ। মামলায় পাঁচজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে গেছেন।

আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

মামলার বাদী ও মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ বলেন, এনসিপির পদ দেওয়ার বিষয়ে এহসান জাকারিয়াসহ আসামীরা আমার কাছে চাঁদা দাবি করেন। এনিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে তারা আমাদের উপর আক্রমণ করেন।

জেলা এনসিপির আহবায়ক খালেদ আহমদ জানান, বিষয়টি তারা অবগত হয়েছেম। দলীল ভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।

কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যাওয়ায় বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে পুরোপুরি স্বাভাবিক। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আটক ৫ জনকে আদালত প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ