• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের মতবিনিময় মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা, ১০ মিনিটের মধ্যে পুলিশের সাড়া দেওয়ার ঘোষণা দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলীর ইন্তেকাল ও জানাজা সম্পন্ন ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তোফায়েল আহমেদের পিতা মরহুম নিয়ামত আলীর স্মরণে ‘স্মৃতি পরিষদ’ গঠন ঢাকা-সিলেট কালনী এক্সপ্রেসে যাত্রীদের চাপ, আসন না পেয়ে দাঁড়িয়ে দীর্ঘ পথ পাড়ি ডেন্টাল টেকনোলজিস্টের পরিচয়ে রোগী দেখার অভিযোগ, ডিগ্রির বৈধতা নিয়েও প্রশ্ন ফেনীতে চুরি মামলায় ২৪ ঘণ্টায় আসামির সাজা, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

কুলাউড়ায় শতাধিক ক্লাব সংগঠন পেল ক্রীড়া সামগ্রী

রিপোর্টারের নাম: / ৮১ জন দেখেছে
আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

কুলাউড়ায় শতাধিক ক্লাব সংগঠন পেল ক্রীড়া সামগ্রী
ছবি সংযুক্ত
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ মৌলভীবাজারের কুলাউড়ায় শতাধিক ক্লাব সংগঠনের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুল মুহিত বাবলু’র সভাপতিত্বে এবং সদস্য আব্দুল কাইয়ুম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক সানজিদা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা আক্তার বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকা- থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একসময় সিলেট বিভাগে ক্রীড়া ক্ষেত্রে কুলাউড়ার সোনালী ইতিহাস ছিল। সেই সোনালী ইতিহাসকে ফিরিয়ে আনতে
কুলাউড়ার বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম নেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, সিনিয়র সাংবাদিক মোক্তাদির হোসেন, ক্রীড়া সংগঠক তোফায়েল আহমদ ডালিম, আলমাছ পারভেজ তালুকদার, হামিদুর রহমান মুরাদ, মুসা আহমদ সুয়েট, নাজমুল বারী সোহেল, সাংবাদিক মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন প্রমুখ। এছাড়া কুলাউড়ার শতাধিক ক্লাব ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলিবল, ভলিবল নেট, দাবা বোর্ড, রেকেট, ব্যাডমিন্টন নেট ও শাটল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ