• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
জগন্নাথপুর ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অসদাচরণ ও অনিয়মের অভিযোগ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: হাজী জসিম উদ্দিন কেরানীগঞ্জে দিনে-দুপুরে বাড়িতে হামলা-লুটের অভিযোগ, নগদ-রিয়াল ও স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুট কুলাউড়ার লংলা চা-বাগানের চম্পা নাইডুর স্বপ্নজয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কুলাউড়ায় শতাধিক ক্লাব সংগঠন পেল ক্রীড়া সামগ্রী মেয়াদ থাকা অবস্থায় কমিটি বাতিল, চাঁদা আদায়ের অভিযোগ—গ্লোবাল ইনস্টিটিউটের চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ করবে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফেঞ্চুগঞ্জ থানার বিশেষ অভিযানে ১৬ বোতল দেশীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ: আটক ৫ কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী

দুই পা ভাঙা, ১৭ মাসের যন্ত্রণা পেরিয়ে এসএসসিতে

রিপোর্টারের নাম: / ৯৮ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দুই পা ভাঙা, ১৭ মাসের যন্ত্রণা পেরিয়ে এসএসসিতে জিপিএ-৫ মিষ্টির
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় দুই পা ভেঙে যাওয়ার পর দীর্ঘ ১৭ মাস ধরে চলছিল চিকিৎসা। শারীরিক অসুস্থতা ও সীমাহীন যন্ত্রণার মধ্যেও পড়াশোনা থেকে পিছিয়ে যায়নি জামালপুরের ইসলামপুরের অদম্য মেধাবী শিক্ষার্থী মিষ্টি। প্রতিকূলতাকে জয় করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে সে।
মিষ্টির এই অসামান্য সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। তার সাফল্যকে অনেকে দেখছেন কঠিন পরিস্থিতির বিরুদ্ধে এক অনন্য বিজয় হিসেবে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বছর এক মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত হয় মিষ্টি। দুর্ঘটনায় তার দুই পা মারাত্মকভাবে ভেঙে যায়। এরপর শুরু হয় দীর্ঘ ও কষ্টকর চিকিৎসা। টানা ১৭ মাস চিকিৎসাধীন থাকতে হয়েছে তাকে।
তবে শারীরিক এই চরম প্রতিকূলতাও মিষ্টির পড়াশোনার প্রতি আগ্রহে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অসুস্থতা ও তীব্র যন্ত্রণার মধ্যেও অদম্য মনোবল নিয়ে পড়াশোনা চালিয়ে যায় সে। দীর্ঘ চিকিৎসার পাশাপাশি এসএসসি পরীক্ষার প্রস্তুতিও নেয় মিষ্টি।
অবশেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে মিষ্টি। তার এই ফলাফলে পরিবারে নেমে এসেছে আনন্দের আবহ।
মিষ্টির পরিবারের কাছে এটি শুধু একটি ভালো ফলাফল নয়; বরং দীর্ঘ ১৭ মাসের কষ্ট, ধৈর্য, সাহস ও অদম্য মনোবলের এক অসাধারণ বিজয়।
মেয়ের এই সাফল্যে আবেগাপ্লুত মিষ্টির বাবা মিন্টু। তিনি ইসলামপুর ও জামালপুরবাসীসহ সবার কাছে তার মেয়ের সম্পূর্ণ সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেছেন।
মিষ্টির পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, তার কঠিন সময়ে যেসব স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজন পাশে থেকে সাহস ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি পরিবারটি গভীরভাবে কৃতজ্ঞ। আগামী দিনগুলোতেও মিষ্টির সুস্থতা ও স্বপ্ন পূরণের পথচলায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ