• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
জগন্নাথপুর ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অসদাচরণ ও অনিয়মের অভিযোগ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: হাজী জসিম উদ্দিন কেরানীগঞ্জে দিনে-দুপুরে বাড়িতে হামলা-লুটের অভিযোগ, নগদ-রিয়াল ও স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুট কুলাউড়ার লংলা চা-বাগানের চম্পা নাইডুর স্বপ্নজয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কুলাউড়ায় শতাধিক ক্লাব সংগঠন পেল ক্রীড়া সামগ্রী মেয়াদ থাকা অবস্থায় কমিটি বাতিল, চাঁদা আদায়ের অভিযোগ—গ্লোবাল ইনস্টিটিউটের চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ করবে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফেঞ্চুগঞ্জ থানার বিশেষ অভিযানে ১৬ বোতল দেশীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ: আটক ৫ কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী

মৌলভীবাজার কারাতে দো একাডেমির বেল্ট ও

রিপোর্টারের নাম: / ৭৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মৌলভীবাজার কারাতে দো একাডেমির বেল্ট ও সার্টিফিকেট বিতরণ
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার কারাতে দো একাডেমির উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেল্ট ও সার্টিফিকেট বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ আগস্ট ২০২৬ তারিখে একাডেমির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রিন্স উত্তম পাল অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন তাইয়া তাবাসসুম।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়ানুরাগী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-চট্ট-২৩৫৯)-এর সভাপতি আজিজুল হক সেলিম। উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাজিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. শফিকুল আলম জগলু।
বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশু-কিশোরদের ক্রীড়ামুখী করতে এবং তাদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে ক্রীড়া কার্যক্রমকে আরও জোরদার করা প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষভাবে মৌলভীবাজার কারাতে দো একাডেমি ও তারাপাশা মন্দির কারাতে স্কুলের শিক্ষার্থী অর্প দত্তের জাতীয় পর্যায়ের সাফল্য তুলে ধরা হয়। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ জাতীয় প্রতিযোগিতায় অর্প দত্ত জাতীয় পর্যায়ের ফাইনাল ম্যাচে রাজশাহী অঞ্চলকে পরাজিত করে সিলেট অঞ্চলকে চ্যাম্পিয়ন করার গৌরব অর্জন করে।
অর্প দত্তের এই অর্জন মৌলভীবাজার জেলার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বলে মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। তারা অর্প দত্তসহ একাডেমির সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে নতুন বেল্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ