• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম;
জগন্নাথপুর ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অসদাচরণ ও অনিয়মের অভিযোগ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: হাজী জসিম উদ্দিন কেরানীগঞ্জে দিনে-দুপুরে বাড়িতে হামলা-লুটের অভিযোগ, নগদ-রিয়াল ও স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুট কুলাউড়ার লংলা চা-বাগানের চম্পা নাইডুর স্বপ্নজয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কুলাউড়ায় শতাধিক ক্লাব সংগঠন পেল ক্রীড়া সামগ্রী মেয়াদ থাকা অবস্থায় কমিটি বাতিল, চাঁদা আদায়ের অভিযোগ—গ্লোবাল ইনস্টিটিউটের চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ করবে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফেঞ্চুগঞ্জ থানার বিশেষ অভিযানে ১৬ বোতল দেশীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ: আটক ৫ কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী

ফেক আইডিতে মানহানির অভিযোগ,

রিপোর্টারের নাম: / ৫৫ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ফেক আইডিতে মানহানির অভিযোগ, দেবিদ্বারে সাদাত জুট ইন্ডাস্ট্রিজের শ্রমিকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ফেসবুকের ভুয়া (ফেক) আইডি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে মানববন্ধন করেছেন সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা।
মঙ্গলবার (১১ আগস্ট) আয়োজিত এ মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং ক্রীড়া সম্পাদক সোহেল রানা শুভকে উদ্দেশ্য করে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছে।
শ্রমিকদের দাবি, ফেসবুকের একাধিক ভুয়া আইডি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ভিডিও তৈরি করা হচ্ছে। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শ্রমিক সংগঠনের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে তা উপস্থাপন করা উচিত। কিন্তু ভুয়া পরিচয় ব্যবহার করে মিথ্যা তথ্য বা বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করে কারও সম্মানহানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে শ্রমিকরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, সংশ্লিষ্টদের শনাক্তকরণ এবং সাইবার অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।
প্রচারেঃ
সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সকল শ্রমিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ